দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়াতে অবৈধভাবে আনা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচার ও নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভোজেশ্বর বাজারে জুয়েল সরদার নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে ডিজেল বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অবৈধভাবে ৭ হাজার লিটার ডিজেল তেলবাহী লরির মাধ্যমে নিয়ে আসেন— যা বরিশালের ডিপো থেকে ঝালকাঠির উদ্দেশ্যে পাঠানো হয়েছিলো।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এসময় জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল আনার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল আগামীকাল নিলাম করা হবে বলে জানিয়েছেন আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলার সহকারী কমিশনার লাকি দাস বলেন বরিশাল ডিপো থেকে ঝালকাঠির উদ্দেশ্যে পাঠানো ৭ হাজার লিটার ডিজেল অবৈধভাবে লরিতে আনা হচ্ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল সরদারকে ১০ হাজার টাকা জরিমানা ও তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিজেল আগামীকাল নিলাম করা হবে।
/অ